ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ অভিনেত্রী সায়নি ঘোষের বিরুদ্ধে
দি নিউজ লায়ন ; ধর্মীয় ভাবাবেগকে আঘাতের অভিযোগ অভিনেত্রী সায়নি ঘোষের বিরুদ্ধে। অভিযোগ দায়ের শিলিগুড়ির আইনজীবি মহিলার। অভিযোগ ভাষায় হবুহু মিল তথাগত অভিনেত্রী সায়নি ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের শিলিগুড়ির থানায়। রাজ্য বিজেপি নেতা তথাগত রায় ধার্মিকতাকে হাতিয়ার করে সায়নি ঘোষকে আক্রমন করার পরই অভিনেত্রীর বিরুদ্ধে ধর্মীয় তরজা খাড়া করে কোনঠাসা করার প্রবণতা দেখা দিয়েছে।
১৬ জানুয়ারি রবীন্দ্র সরোবর পুলিশ স্টেশনে ধার্মিক ভাবাবেগের আঘাত হানার বিরুদ্ধে অভিযোগ দায়েরের পরই শিলিগুড়ি থেকে আইনজীবী রিঙ্কু চ্যাটার্জী সিং রবিবার প্রধাননগর থানায় অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভাষার হুবুহু মিল রয়েছে বিজেপি নেতা তথাগত রায়ের সঙ্গে। রিংকু দেবীর অভিযোগ আমি একজন নিয়মিত সোশ্যাল মিডিয়া ও ট্যুইটার ব্যবহারকারী।
আজ আমি সোশ্যাল মাধ্যমে অভিনেত্রী সায়নি ঘোষের ট্যুইটারের একটি পোস্ট করা ছবি দেখতে পাই। অভিযোগে তিনি জানান সেখানে ঈশ্বর শিবকে নিয়ে একটি অপমানজনক ছবি তার চোখে পড়ে। যা হিন্দু ধর্মাবলম্বী হিসেবে তার ধর্মীয় ভাবাবেগকে আঘাত করেছে। তিনি আরও জানান এর আগেও ধর্মীয় ভাবাবেগকে আঘাত হেনে সায়নী ঘোষ টুইট করলেও সেগুলিকে আমোল দেওয়া হয়নি। কিন্তু এবার মেনে নেওয়া যায়না।
এদিন অভিনেত্রীর বিরুদ্ধে শিলিগুড়ি প্রধাননগর থানায় আইপিসি ২৯৫এ ধারায় মামলা দায়ের করেন রিংকু দেবী।তবে এই বিষয়ে আইনজীবী রিংকু চ্যাটার্জী সিংয়কে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন তিনি অভিযোগ করেছেন তা ঠিক। তবে অভিনেত্রীর বিরুদ্ধে কেন তার অভিযোগ সে বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি পুরোপুরি এড়িয়ে যান। অভিযোগের বিষয়বস্তু সম্পর্কে মুখ খুলতে নারাজ তিনি।

Post a Comment